বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২
২৩২
মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (ডিসেম্বর ২৪) উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক উপস্থাপিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে স্ক্র্যাপ করা হয়েছে। কারণ এটা এত বেশি বিতর্কিত, এটাকে আসলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ব্যবহার করেছেন ভিন্ন মতকে দমন করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য। বা দেশে একটা ভয়ের পরিবেশ তৈরির জন্য। কেউ যেন তার মতকে মুক্তভাবে প্রকাশ করতে না পারে। সেটাকে পরিবর্তন করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এর মূল বিষয় হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চাই। সাইবার স্পেসে অনেক ধরনের অপরাধ হয়, অনেকে প্রতারিত হন। মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন। শিশুদের অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়।
সাইবার স্পেস নিরাপদ করা এটা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক