বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২
৪৫৩
বোরহানউদ্দিন প্রতিনিধি :“খেলাধুলা বাড়ে বল, মদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে ধারন করে ভোলার বোরহানউদ্দিনে শহীদ জিয়া স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় সাচড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দরুন বাজার মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহŸায়ক ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী মাফরুজা সুলতানা। এসময় তিনি বলেন, দেশের নতুন প্রজন্মকে মাদক ও অন্যান্য অসমাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুন্দর সমাজ গড়তে ও বিভিন্ন সামাজিক কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন তিনি।
এ সময় আরো উপস্থিত উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা খানম, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী আজম, যুগ্ম আহব্বায়ক ফিরোজ কাজী, ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন মোল্লা, সাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা, বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, উপজেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক রাকিব আল হাসান হৃদয়, পৌর ছাত্র দলের সভাপতি রায়হান আহমেদ শাকিল।
এছাড়া স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানা গনি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান অভি, যুগ্ম আহব্বায়ক হাবিব চৌকিদার, রত্তন মেনা, কবির খান, শাহরিয়ার সোহাগ, নাগর মেনা, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাকিব রেজা, সাধারণ সম্পাদক ফরিদ জিয়া প্রমুখসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী ম্যাচে রংধনু একাদশ-মারুফ ইব্রাহীম ফাউন্ডেশন একাদশকে ২৪ রানে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন রংধনু একাদশের খেলোয়ার রায়হান মৃধা। এসময় অ্যাম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইউছুফ ফরাজী, বিল্লাল মৃধা ও রাছেল পাটোয়ারী। এবারের টুর্নামেন্টে দুটি গ্রæপে ১২টি দল অংশ গ্রহন করবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত