অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে নিহতের ৫ মাস পর শহীদ ইয়াসিনের লাশ উত্তোলন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪০

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ ডেস্ক : জুলাই-আগষ্ট বিপ্লবে ঢাকার নারায়নগঞ্জে নিহত হওয়া শহীদ ইয়াসিনের লাশ ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) প্রশাসনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের উত্তোলন করা হয়েছে। সে ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লাল মিয়ার ছেলে। সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি ভ‚মি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই ও মামলার দতন্ত কর্মকর্তা ইমানুর হোসেন, স্থানীয় হাসপাতালের ডাঃ শাশ্বত মিস্ত্রী চন্দন উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, ইয়াসিন গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ীতে তাঁর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। পরবর্তীতে তাঁর ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আদেশে তাঁর লাশ উত্তোলন করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিনউপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মেহেদী হাসান জানান, মামলা তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ জন শহীদ হন।

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আরও...