অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে : মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৫৮৮

তজুমদ্দিনে বিএনপির কর্মী সমাবেশ

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: বিএনপির কেন্দ্রীয়  স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম  বলেছেন,  ভারতের কবল থেকে দেশকে আগে  বাচাঁতে হবে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সাধান মানুষের যাতে কোন ভয় না থাকে। মানুষ নির্ভয়ে যেন থাকতে পারে। এমন একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। শেখ হাসিনা এখন অনেক ষড়যন্ত্র করছেন।  আমাদের মনে রাখতে হবে, যে কারনে আওয়ামী লীগকে বিতারিত হতে হয়েছে,  একই ভুল যাতে আমরা না করি। ভুল করলে  আমাদের অবস্থা আওয়ামী লীগের মত হবে।  এমন অবস্থা থেকে বিএনপিকে রক্ষা করতে হবে।  পেলাম না, খাইলাম না, ওই চিন্তা দুর করতে হবে। রোববার বিকালে  ভোলার তজুমদ্দিন উপজেলায়  ডাকবাংলো চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির  বক্তব্যে রাখার সময় এ সব কথা বলেন মেজর অব: হাফিজ উদ্দিন।

এ সময় স্থানীয় পর্যায়ে,  চরাঞ্চলে দলীয় নেতাকর্মীর চাঁদাবাজি,  সাধারন মানুষকে হয়রানী করা হচ্ছে,  উল্লেখ করে  দলের বর্ষিয়ান এই নেতা বলেন, এই সব বন্ধ না হলে, আপনাদেরও আবার বিতাড়িত হতে হবে।

আমি ৬ বার এমপি । দুই বার মন্ত্রী ছিলাম।  কোন অন্যায়ের সঙ্গে আপোস করি নি, করবোও না।  এমপি মন্ত্রী না হলেও দুঃখ থাকবে না। আমি আমার মত চলবো। আমার কাছে অনেক অভিযোগ আসছে। আমাদের দলের অনেকে চাঁদাবাজি শুরু করেছে।  এটা বন্ধ করতে হবে। এ সময় উপস্থিত কয়েক হাজার সাধারন  কর্মী ও সমর্থকরা স্বাগত জানান, শ্লোগান দেন। চাঁদাবাজির আস্তানা থাকবে না থাকবে না।'' অভিযোগ ওঠে উপজেলার চরমুজাম্মেলসহ কয়েকটি চরের কৃষকের ধান কেটে নিয়ে গেছে,  দলের নাম ভাঙিয়ে চিহ্নিত বাহিনী। সাধারন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে।  ওই সব ব্যক্তি ও নেতাদের সতর্ক করে বলেন, কেউ চাঁদা চাইলে তাকে  ( মেজর অবঃ হাফিজকে) প্রমানসহ জানাতে।

অনেকে বলেন, দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে।  তাই আমাদেরকেও সাবধানে থাকতে হবে। অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব পালন করছেন। আমাদের দাবি  দ্রুত সময়ে নির্বাচন করার। এ জন্য প্রস্তুতি নিতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে    উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর, রহমান , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, ,যুবদলের

আহ্বায়ক মোঃ ছাপা পিন্টুসহ তজুমউদ্দিন উপজেলা সকল নেতৃবৃন্দ ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফখরে আজম পলাশসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...