অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

৯০ দশকে যে ভাবে লেটার প্রেসে প্রকাশ হতো দৈনিক বাংলার কন্ঠ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৫

remove_red_eye

৪৯২

হাসিব রহমান: তখন ছিলোনা কোন ইন্টারনেট, ই -মেইল। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার অ্যাপ, মোবাইল বা আধুনিক কোন যোগাযোগ মাধ্যমে তো ছিলো চিন্তার অতীত।  একমাত্র ভরসা ছিল সরকারি টি এন্ড টি'র ল্যান্ড ফোন। তাও এনালগ সিষ্টেম। বলছিলাম ১৯৯৪ সনের কথা। কেউ এখন ভাবতেই পারবে না মোবাইল, ইন্টারনেট ছাড়া। আর সেই সময় নানা প্রতিকূলতার মধ্যেও আধুনিক কোন যোগাযোগ মাধ্যম ও ছাপাখানা না থাকলেও দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে এম হাবিবুর রহমানের সম্পাদনায় ২১ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল দৈনিক বাংলার কন্ঠ। তার পর নানা প্রতিকূলতা,  কঠিন এক চ্যালেঞ্জ ও বলতে গেলে দু:সাহসিতা নিয়ে  দেখতে দেখতে ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পদার্পণ করেছে। তখন আধুনিকতার ছোঁয়া বিহীন দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে দৈনিক পত্রিকা বের করা কতো কঠিন ছিলো তা হয়তো আজ নতুন প্রজন্মের অনেক গনমাধ্যমের কর্মীরা অনুধাবন করতে পারবে না। সে সময় লেটার প্রেসে পত্রিকা ছাপা হতো। শিসা দিয়ে অক্ষর টাইপ হতো। যেমন আমার লিখতে 'আ মা র' । তিন টি টাইপ বসাতে হতো। এভাবেই সংবাদ গুলো কম্পোজিটরগন কঠিন ধৈর্য্য সহকারে টাইপ করতেন। তারপর বার্তা সম্পাদক মেকআপ ডামি দিতেন। তা দেখে পেইজ মেকআপ ম্যান পত্রিকার পাতা মেকআপ করতেন। এরপর প্রুফ রিডার ভুল সংশোধন করার পর মেশিন ম্যান ছাপানোর কাজ শুরু করতেন। তখন চলমান ঘটনার  ছবি ছাপানোর সুযোগ ছিল না। দেশের রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, এমপি ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের ছবির ব্লক তৈরি করা থাকতো। তাদের সংশ্লিষ্ট সংবাদে ছবি ছাপানো হতো। এতো গেলো পত্রিকা ছাপানোর সংক্ষিপ্ত গল্প। তখন সংবাদ সংগ্রহ করাও ছিল কঠিন কাজ। ইন্টারনেট, ই -মেইল বা ফ্যাক্স ছিল না। জাতীয় সংবাদ গুলো বিশেষ করে ক্ষমতাসীন দলের খবর বিটিভি থেকে ও বিরোধী দলের খবর বিবিসি, ভয়েজ অব আমেরিকার খবর রেকর্ড করে তা শুনে সংবাদ তৈরি করে লিখে টাইপ করে কম্পোজ সেকশনে পাঠানো হতো। এছাড়া কারেন্ট নিউজ স্থানীয় বিভিন্ন উপজেলার ও বরিশাল বিভাগের খবর টেলিফোনে সংগ্রহ করা হতো। ফিচার নিউজ ডাক যোগে আসতো। রাতভর ১০/১৫ জন কর্মীর অক্লান্ত পরিশ্রমে লেটার প্রেসে ছাপা পত্রিকা সকালে পাঠকের হাতে পৌঁছানো হতো। এমনই কঠিন চ্যালেঞ্জ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পত্রিকার শিল্পকে বাঁচিয়ে রাখা হয়েছে,  যা আজকের যুগে রূপকথার গল্পের মতোই অনেকটা। সেসব গল্প পেরিয়ে প্রযুক্তির কল্যাণে আজ খুব সহজেই আধুনিক উপায়ে সকালের চায়ের টেবিলে পত্রিকা পৌঁছে যাচ্ছে। পত্রিকা ছাপানোর ইতিহাস কঠিন থেকে সহজ হয়েছে। সেই সাথে সহজেই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে বিশ্ব। তবে আশার কথা হলো নানা মাধ্যমের ভীড়ে দৈনিক পত্রিকার আবেদন আজও আগের মতোই আছে।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...