অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে গরম ডালে পড়ে ঝলসে যাওয়া শিশুর ৭ দিন পর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৩৫২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় গরম ডালের মধ্যে পড়ে ঝলসে যাওয়ার ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. ওমর নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মরদেহ দাফন করা হয়। শিশু ওমর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা এলাকার মো. মনিরের ছেলে। এরআগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মারা যায় শিশু ওমর।
ওই শিশুর নানা মো. সিহাব উদ্দিন জানান, গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঘরে ভাত আর ডাল রান্না করছিলেন শিশু ওমরের মা। এ সময় বাড়ির অন্য এক শিশুসহ মায়ের পাশেই খেলছিল সে। এক পর্যায়ে অসাবধানতাবশত শিশু ওমরসহ দুইজনই রান্না করা ওই গরম ডালের মধ্যে পড়ে যায়। গরম ডালের মধ্যে পড়ে সবচেয়ে বেশি পুড়ে যায় ওমরের শরীর। এরপর তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওমরকে ঢাকায় রেফার্ড করেন।
তিনি আরো জানান, এরপর ওইদিনই তাকে ঢাকায় নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা জানান, ওমরের শরীরের পেছনের অংশের অন্তত ৪০ শতাংশ পুড়ে গেছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মারা যায় শিশু ওমর। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...