অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে স্বামীর বাড়ি যাওয়ার কয়েক ঘণ্টা পর গৃহবধূর মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫৯

remove_red_eye

৪০১

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় স্বামীর বাড়ি আসার কয়েক ঘণ্টা পর মাকসুদা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মাকসুদা চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মো. ইউসুফ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ৫-৭ বছর আগে চরফ্যাশন উপজেলার চর ফকিরা গ্রামের মো. ইউসূফ আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী চর আইচা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার। তাদের একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে। ইউসুফ আলী দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তাদের সংসারের অভাব ছিল। মাঝেমধ্যে বাবার বাড়ি থেকে সংসার পরিচালনায় সহযোগিতা করতেন মাকসুদা। এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে মাকসুদা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যান। এরপর রাতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুর বাড়ির লোকজন।
নিহত মাকসুদার বাবা আব্দুল মাজেদের অভিযোগ, তার মেয়েকে জামাইসহ শ্বশুর বাড়ির লোকজন মারধর করতো। গতকাল বিকেলের দিকে স্বামীর বাড়ি যান মেয়ে। সংসারে অভাব থাকায় মেয়ের সুখের কথা ভেবে গতকালও ৫ হাজার টাকা ও ৫ বস্তা চাল দিয়ে শ্বশুর বাড়ি পাঠান। কিন্তু গভীর রাতে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। তার দাবি মাকসুদা আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
শশীভ‚ষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিক হাসান রাসেল  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...