বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২১
৩২২
বাংলার কণ্ঠ ডেস্ক : ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয় বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয় যানবাহনগুলোকে। ঘন কুয়াশায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। মজুচৌধুরীর হাট ঘাট থেকে ইলিশা রুটে সর্বশেষ ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায়।
এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ছেড়ে যায় সর্বশেষ ফেরিটি। এরপর আর কোনো ফেরি চলাচল করতে পারেনি। এদিকে শুষ্ক মৌসুম হওয়ায় এ রুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। এটিও ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ।
মজুচৌধুরীহাট ফেরিঘাটের টার্মিনাল সহকারী রেজাউল করিম বলেন, ঘন কুয়াশা এবং নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে যানবাহন আটকা পড়ছে। ঘাটে অন্তত ৬০ থেকে ৭০টি যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ৬০ শতাংশ সার্ভিস কমেছে।
ফেরির এ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মজুচৌধুরীর হাট থেকে একটি ফেরি ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেলেও এরপর আর কোনো ফেরি চলাচল করেনি। দীর্ঘ সময় পর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ফেরি যাত্রীবাহী বাস নিয়ে মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যায়।
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট-ইলিশা রুট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার যানবাহন চলাচল করে। বর্তমানে এ রুটে সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কাবেরী ও কুসুম কলী নামে চারটি ফেরি চলাচল করছে।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত