অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ০৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান এর সভাপতিত্বে কলেজের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় এইচএসসি ২০২৪ সনের পরীক্ষায় জিপিএ- ৫ পাওয়ায় সানজিদা আলম আনিকা, সুমাইয়া শেফা, রুকাইয়া এশা, মরিয়ম বেগম, নাজিফা আক্তার, জান্নাতুন নাঈমা সান্তনা, ফারহানা আফরোজ, বিথীকা জাহান, অবন্তিকা দেবনাথ কে ক্রেস্ট প্রদান হয়।
বক্তব্য দেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক গোলাম কিবরিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক রিয়াজ সাহেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল খালেক, হিসাব বিজ্ঞানের প্রভাষক আসমা আক্তার, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নুরুজ্জামান সোহাগ সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে সাফল্যের স্বাক্ষর রাখবে।
তিনি জিপিএ-৫ প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, দেশ-জাতির চরম ক্রান্তিলগ্নে আজ সৎ ও দক্ষ নেতৃত্বের বড়ই অভাব। আগামীর বাংলাদেশ তোমরাই নেতৃত্ব দিবে। উচ্চ শিক্ষা গ্রহণ করে তোমরা সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব পূরণ করতে হবে। এসময় তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...