অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ভোলা মুক্ত দিবস পালিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৩৭১

আকবর জুয়েল,  লালমোহন : ভোলার লালমোহনে ভোলা মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত হয়। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের  উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যােন্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমেহান ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন, সমবায় কর্মকর্তা মো. আব্দুল হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা বেগম, প্রাতমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জমান মিলন, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, ৷ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্লাহ হাওলাদার, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হক, সাংবাদিক জহিরুল হক সেলিম, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 
আলোচনায় বক্তারা বলেন, আজ ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পুরো ভোলা পাকহানাদার মুক্ত হয়। ওইসময় ১০ ডিসেম্বর ভোররাতে ভোলা লঞ্চ ঘাট থেকে লঞ্চ যোগে পাকবাহিনী ভোলা থেকে পালিয়ে যেতে শুরু করে। মুক্তিযোদ্ধারা তাদের আটকানোর চেষ্টা করেও আধুনিক অস্ত্রের কাছে ব্যার্থ হয়। পরে মিত্র বাহিনীকে খবর দেয়া হলে চাঁদপুরের কাছে মিত্র বাহিনীর বিমান হামলায় পাকসেনাদের বহনকারী লঞ্চটি ডুবে যায়।
পাকবাহিনী পালিয়ে যাওয়ার পর ১০ ডিসেম্বর সকালে কালেক্টরেট ভবনের সামনে পতাকা উড়িয়ে ভোলাকে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধারা। এভাবেই ভোলা হানাদার মুক্ত হয়।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...