বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:৫২
১১১১
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকদের সার আনতে গিয়ে জীবন দিতে হয়েছে। আওয়ামীলীগ সরকার কৃষকদের দৌড়গোড়ায় বিনামূল্যে সার ও বীজ পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ। নিজেদের চাহিদা পূরণ করে আমরা বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছি।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাড়ে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোলা হবে শিল্প নগরী। শিগগিরই ভোলা-বরিশাল ব্রিজ নিমার্ণ শুরু করা হবে। ২০২৫ সালের মধ্যে ব্রিজটির কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। তখন ভোলার মানুষ সরাসরি রাজধানী ঢাকার সাথে দ্রæত যোগাযোগ রক্ষা করতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার এএসএম শাহীন আহসান প্রমুখ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত