বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩
৪১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৯ ডিসেম্বর,২০২৪ সোমবার সকাল ১১ ঘটিকায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজনে ঈজঊঅ (ক্রিয়া) প্রকল্পের এর আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হান-উজ্জামান,
জিজেইউএস এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী পৃষ্টিবিদ বাবুল আখতার এর সভাপতিত্বে র্যালি, মেয়েদের সাইকেল রেস ও আলোচনা আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধি, প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী,যুবক-যুবতী,নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ ।
উপস্থিত বক্তারা বলেন, সমাজে পুরুষের প্রাধান্য, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীর মতামতকে কম গুরুত্ব দেয়া,আইন প্রয়োগে পুরুষতান্ত্রিক মানসিকতা,বাল্যবিয়ে,যৌতুক,বহুবিয়ে,নারীর পরনির্ভরশীলতা ও মাদকাসক্ত এর কারণে নারী নির্য়াতন বা নারীর প্রতি সহিংসতা বাড়ে ।
নারীকে শিক্ষিত করা, নারীর ভয়েজ রেইস করা, নারীর কাজের মূল্যায়ন করা, নারীর অধিকারগুলো বলা,আমাদের সমাজের ৫০% নারী তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা, বিভিন্ন প্রশিক্ষণ দেয়া,ধর্মীয় শিক্ষা বিশেষ করে নৈতিকতা ও মূল্যবোধ ঠিক রাখা এবং আইনি সহায়তা বিশেষ করে জাতীয় হেল্প লাইন ১০৯ (টোল ফ্রি) নম্বরে ফোন দিয়ে সহায়তা চাওয়া ইত্যাদির মাধ্যমে নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব । এছাড়া কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সাইকেল রেস প্রতিযোগিতা কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস ও ক্রীড়া সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত