দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৪
২৯৯
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে এক নারীকে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগে হারুন শিকদার (ভণ্ড হারুন) গ্রেফতার হয়েছেন। পুলিশ তাকে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার করে এবং পরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলা সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বাবুল শিকদার ও তোফাজ্জল শিকদারের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এই ঘটনায় বাবুল শিকদারের নেতৃত্বে তার দলবল, যার মধ্যে হারুন শিকদারও ছিলেন, তোফাজ্জল শিকদারের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় তোফাজ্জল শিকদার গ্রুপের কয়েকজন গুরুতর আহত হন।
তবে, সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে লিপি আক্তার নামের এক নারীকে নিয়ে। তাকে নির্মম নির্যাতন করা হয়। নির্যাতনের একাধিক ভিডিও ফুটেজ পাওয়া গেছে। হামলাকারীরা লিপি আক্তারকে বাড়ির উঠান থেকে ধরে হারুন শিকদারের ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। তার পোশাক টেনে খুলে তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে, স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এই ঘটনার পর ১৭ নভেম্বর, লিপি আক্তারের স্বজন রুমানা বেগম বাদী হয়ে আদালতে মামলাটি দাখিল করেন। আদালত পুলিশকে মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয় এবং তদন্ত শুরু হয়।
গ্রেফতার হওয়া হারুন শিকদার ভুয়া কবিরাজ হিসেবে পরিচিত, স্থানীয়রা তাকে "ভণ্ড হারুন" বলে চেনেন। তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য চিকিৎসার নামে প্রতারণা করতেন।
এদিকে, মামলার অন্য আসামিরা এখনও আত্মগোপনে রয়েছে, তবে পুলিশ তাদের গ্রেফতার করার চেষ্টা করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহেল হাওলাদার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রæত অপরাধীদের গ্রেফতার করা হবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক