বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০১
২১৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিচয় মিলেছে। নিহতের নাম জালিস মাহমুদ।
তিনি ভোলায় একটি বেসরকারি কোম্পানির মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। কর্মস্থল ভোলায় হওয়ায় সেখানেই তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
জালিসের সহকর্মী মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীরা বরিশালে এসেছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ দেখে তারাই পরিচয় নিশ্চিত করেছেন।
অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত মানসুর আহমেদ বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।
এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কীর্তনখোলা নদী ও লাহারহাট খালের সংযোগস্থল জনতার হাট খেয়াঘাট এলাকায় বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষ হয়। রাহাত নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেল তিনটার দিকে নদীতে শব্দ হয়। তিনি তাকিয়ে একটি বাল্কহেড দেখতে পান। কিছুক্ষণ পর দেখেন কয়েকজন লাইফ জ্যাকেট পরা অবস্থায় সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছেন। দ্রæত ট্রলার নিয়ে ৬ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এছাড়া লাহারহাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়া একটি স্পিডবোটের দুই যাত্রীকে উদ্ধার করে বরিশাল নিয়ে যাওয়া হয়।
স্পিডবোট মালিক সমিতি থেকে বলা হয়েছে, ভোলার ভেদুরিয়া ঘাট ১০ যাত্রী নিয়ে স্পিডবোটটি নগরের ডিসিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। লাহারহাট খাল থেকে কীর্তনখোলা নদীতে প্রবেশ করার সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজন এখনো নিখোঁজ।
ঘটনাস্থলে থাকা বরিশাল সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত অবস্থায় একজন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। বাল্কহেডটি আটক করা হয়েছে। স্পিডবোটটি উদ্ধার ও নিখোঁজদের সন্ধান চলছে।
মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ
লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন
লালমোহনে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলান উদ্বোধন
ভোলার ফাতেমা খানম কলেজে সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনের বর্নাঢ্য বিদায় সংবর্ধনা
বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত