বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ১২:২১
৭০২
কামরুল ইসলাম:: ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলার পৃথক স্থানে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন । মঙ্গলবার বিকেলে মনপুরার কুলা গাজীর তালুক ও বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনপুরা উপজেলার মোঃ আমজাদ হোসেনে ছেল মামুন (১৮) ও একই উপজেলার আবদুল হাই এর ছেলে রাফসান (২৫)। আহত জেলে বেচু মাঝির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারিক সূত্রে জানা যায়, বজ্রাপাতে নিহত জেলে মোঃ মামুন মনপুরা আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে ভাইকে সাথে নিয়ে ইলিশ শিকারে যান বড় ভাই বেচু। পরে দুপুর ২ টায় ইলিশ শিকারের সময় জাল পাতা অবস্থায় বজ্রপাত পড়ে চোট ভাই জেলে ও স্কুল ছাত্র মোঃ মামুন নিহত হয়। অপরদিকে বড় ভাই মোঃ বেচু আহত হয়।
মনপুরার সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল জানান, বজ্রপাতে একজেলে মোঃ মামুন মারা গেছে, অপর জেলে গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, নিহত জেলে পরিবারের স্বজনদের কাছে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকা সংলগ্ন মেঘনা নদীতে রাফসান (২৫) মাছ ধরছিলেন। এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওর্য়াডে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক