অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. ইউনুসকে ঢাকায় গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ রাত ০৯:৫১

remove_red_eye

৪৫৬

রাজধানীতে রমজান মিয়া হত্যা মামলায় জামিন নামঞ্জর করে কারাগারে প্রেরণ

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুসকে (৫৪) রাজধানী ঢাকার পল্টনে ‘হোটেল ৭১’ এর পাশের গলি  থেকে পুলিশ গ্রেফতার করেছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রমজান মিয়া জীবন হত্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার সাব ইন্সপেক্টর মো. আবুল হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে গুলিবিদ্ধ হন। এরপর থেকে ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর গত ৯ অক্টোবর মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. জামাল উদ্দীন। এ মামলায় ইউনুসকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: বাংলা ট্রিবিউন

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...