অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৪৫১

তজুমদ্দিন প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুর এর উপর পূর্ব শত্রুতার জেরে হামলা ও মারধর করা হয়েছে।গুরুত্বর আহত অবস্থায় আব্দুল গফুর কে ভোলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে তজুমদ্দিনে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে।

আহত স্বেচ্ছাসেবক দলের নেতা জানান,বেশ কিছুদিন আগে তজুমদ্দিন শম্ভুপুর এলাকার একদল সন্ত্রাসী গরু ব্যবসায়ীদের কাছ থেকে জোর পূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ সময় সাধারন মানুষ তাদের আটক করার চেষ্টা করলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।পরবর্তীতে রেখে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে তিনি উপজেলা বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে  ওই সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভোলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গফুর জানান, তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে এ হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ টা প্রায় ঘন্টা ব্যাপী  কুঞ্জেরহাট টু তজুমদ্দিন সড়ক এবং তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা এলাকায় সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সাধারণ জনগন।

এদিকে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,এ ঘটনায় এখনো কোন মামলা হয় নি।তবে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...