লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫
৩০৮
লালমোহন প্রতিনিধি : ‘লাস্ট ড্রেস বাই শওকত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন ভোলার লালমোহন উপজেলার মো. শওকত আরিফ নামে এক ফ্যাশন ডিজাইনার।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বরিশাল সদরের কাউনিয়া এলাকার ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে একটি বৃদ্ধাশ্রমে আজীবনের জন্য মরদেহ দাফন করার প্রয়োজনীয় সামগ্রী প্রদানের লক্ষ্যে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মো. সাখাওয়াত হোসেনর সঙ্গে সমঝোতা চুক্তি করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক এবং ফ্যাশন ডিজাইনার মো. শওকত আরিফ। এদিন প্রথমবারের মতো ওই বৃদ্ধাশ্রমে ৬ সেট মরদেহ দাফনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলার সভাপতি মো. শাহীন কুতুবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফ্যাশন ডিজাইনার ও স্বেচ্ছাসেবী শওকত আরিফ ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলমের ছেলে। তিনি বলেন, আমার চাকরির বেতনের টাকা থেকে সমাজের অসহায় মানুষদের মরদেহ দাফনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছি। আমি চাই; সর্বত্র মানবতা ছড়িয়ে পড়–ক। এরই ধারাবাহিকতায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশালের ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে ওই বৃদ্ধাশ্রমের কেউ মারা গেলে তাদের মরদেহ দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী প্রদান করবো। এছাড়া অন্যান্য এলাকারও অসহায় কেউ মারা গেলে তার দাফনের সামগ্রীর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করলে তাদেরকেও বিনামূল্যে দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত