অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

টিসিবির জন্য ৫১৯ কোটি ১৯ লাখ টাকার তেল-ডাল-চিনি কিনবে সরকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৯

remove_red_eye

৩১১

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৫১৯ কোটি ১৯ লাখ টাকা দিয়ে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি কিনবে সরকার। এর মধ্যে ৯১ কোটি ৩০ লাখ টাকা দিয়ে সয়াবিন তেল, ২৩২ কোটি ৭০ লাখ টাকা দিয়ে চিনি এবং ১৯৫ কোটি ১৯ লাখ টাকা দিয়ে মসুর ডাল কেনা হবে।

বুধবার (২৭) নভেম্বর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে এ তেল কেনা হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা দিয়ে। প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৬৬ টাকা।

২০২৫ সালে পবিত্র রমজান মাসে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনি কেনার দুটি পৃথক প্রস্তাব নিয়ে আসা হয়। দুটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এর মধ্যে একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৮৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির ক্রয় মূল্য ধরা হয়েছে ১১৬ টাকা ৮৫ পয়সা।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিনি কেনার আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে আরও ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এ চিনি কিনতে ব্যয় হবে ১১৫ কোটি ৮৫ লাখ টাকা।

এছাড়া বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ৯৭ কোটি ৯৭ লাখ টাকা দিয়ে এ মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি মসুর ডালের মূল্য ধরা হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা।

এদিকে বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি সেই প্রস্তাবও অনুমোদন দিয়েছে। নাবিল নবা ফুডস থেকে এ মসুর ডাল কেনা হবে ৯৭ টাকা ২২ পয়সা কেজি দরে। এতে মোট ব্যয় হবে ৯৭ কোটি ২২ লাখ টাকা।

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

আরও...