তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৪ রাত ১০:০০
৫১৩
ফখরে আজম পলাশ,তজুমদ্দিন : তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর খোকন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে কোড়াল মারা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ সময় টেলিকনফারেন্সে সংযুক্ত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর (অবঃ)হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। জানাজায় অংশগ্রহণ করেন ভোলা জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহŸায়ক হুমায়ুন কবির সোফান , লালমোহন উপজেলা বিএনপি'র আহবায়ক শাহরুখ ডিকো, সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপি'র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মহিবুল্লাহ নাগর , জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম , জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহিম সেন্টু , যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক এ কে এম মহিউদ্দিন জুলফিকার সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রোববার বাদ আসর শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলমগীর খোকনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে প্রথম জানাজা শেষে খাসার হাট থেকে আলমগীর খোকনের মরদেহ সড়ক পথে তার গ্রামের বাড়িতে নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ মানুষের ঢল নামে। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
আমৃত্যু তিনি শম্ভুপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলমগীর খোকন মিয়া রোববার রাত ২টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত