লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৩
৪৩৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মুদি দোকানে পোল্টি মুরগী বিক্রয়কে কেন্দ্র করে মো: মোস্তফা (৬২) নামের একজনকে এলাপাথারী ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।মোস্তফা উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কুন্ডেরা হাওলা এলাকার মো: ইয়াছিন মিয়ার ছেলে।তিনি পাটওয়ারী বাজারে দীর্ঘদিন যাবৎ মুদি ব্যবসা করে আসছেন।
তিনি জানান, আমি চিল্লার জামাতে থাকার কারনে তিন মাস যাবৎ দোকানে মুরগী বিক্রয় বন্ধ ছিলো। আমি জামাত থেকে এসে দোকানে মুরগী উঠাই প্রতিদিনের মতো দোকান করিতেছি। বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে হঠাৎ করে পাটওয়ারী বাজারের একজন নতুন মুদি ব্যবসায়ী নুর হোসেনের ছেলে সুমন নেতৃত্বে শুভ,রাসেলসহ ৫/৬ জন মিলে আমার দোকানে ডুকে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে, ভাগ্যক্রমে আঘাতটি আমার মাথায় না লেগে কপালে লেগে কপাল ফেটে যায়। তারা ওই সময় আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আগাত করে রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায়। পরে আমার ছেলে ও ছোট ভাই জসিমউদদীন খবর পেয়ে এসে আমাকে উদ্ধার করে স্থানীয়দের সাথে আলোচনা করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে অভিযুক্ত সুমনের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল করে তার মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত