লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৯
৩২১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে লালমোহন বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ঢাকা মেডিকেলে মারা যায়। গত সোমবার সকালে (১৮ নভেবম্বর) দেবিরচর বাজার কালেকশন নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের ইন্ধনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা চালায় বলে দাবী করেছে বিএনপি নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক যুবদল নেতা নিহতের ঘটনায় নিন্দা জানান এবং হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন। আবু তৈয়বের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের নেতৃত্বে লালমোহন বাজারে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
বদরপুর (উত্তর) বিএনপির সভাপতি শহিদুল্যাহ মেলকার জানান, ৫ আগস্টের আগে ওই বাজার থেকে চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার ইচ্ছামতো টোল আদায় করতো। পরে পটপরির্তন হলে স্থানীয় বিএনপির নেতৃত্বে স্বাভাবিকভাবে টোল আদায় শুরু করে। বাজারটির টোল কালেকশন আবার পূনরুদ্ধার করতে স্থানীয় ও বহিরাগত ক্যাডার দিয়ে সোমবারে হামলা চালানো হয়। এসময় বিএনপি ও নব্য বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শহিদুল্যাহ মেলকারসহ তার ছেলে লোকমান, নাতি শাওন, আবু তৈয়ব, মাকসুদ উল্যাহকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আবু তৈয়ব ও শাওনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে আবু তৈয়ব মারা যায়। শহিদুল্যাহ মেলকার বলেন, বাজার লুটপাট করতে সাবেক চেয়ারম্যান স্থানীয় হাইব্রিড কামাল সুইচকে ব্যবহার করে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এরা আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠিত করতে চায়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মারামারির পর ওইদিনই মামলা হয়েছে। মামলায় কামাল সুইচসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত