লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে মে ২০২০ রাত ১১:৫৯
৯৬৯
লালমোহন প্রতিনিধি:: দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়া লালমোহনের ৫০০ জন ইটভাটা শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে লালমোহন ইট ভাটা মালিক সমিতির আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ পরবর্তী উপহার শিশু খাদ্য ৩৮০ জন শিশুর মায়েদের মাঝে বিতরণ করেন এমপি শাওন।
এসময় এমপি শাওন বলেন, দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমিকদের পরিবার কষ্টে দিনাতিপাত করছে। ত্রাণবঞ্চিত এসব পরিবারকে সহায়তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, সরকার সবার কাছে ত্রাণ পৌছে দিতে সাধ্যমত চেষ্টা করছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে, পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন।
এমপি শাওন আরো বলেন, মহামারি করোনার কারণে সারা বিশ্বের মানুষ আজ আতংকিত। ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে আপনারা সাবধানে থাকবেন যাতে করোনাক্রান্ত না হন। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনাগুলোকে সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লালমোহনে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা ইটভাটা মালিক সমিতির আহবায়ক আলহাজ্ব আবুল কাশেম মিয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন জুয়েলসহ আরো অনেকে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত