অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিন ও লালমোহনে বাঁধ পূর্ণবাসন ও নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৪ রাত ০৯:৪৬

remove_red_eye

৬১৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপক‚লীয় বাঁধ পূর্ণবাসন ও নিষ্কাশন ব্যাবস্থার উন্নয়ন প্রকল্পের ১ম পর্যায়ের টি.এল.সি ১নং প্যাকেজ এর উদ্বোধন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সোনাপুর ইউনিয়নে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি'র আহŸায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে, ভোলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তানভীর হাসান রাসেল, উপজেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন পাটোয়ারী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ডাঃ ফিরোজ সিকদার, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ওমর আসাদ রিন্টু বলেন, তজুমদ্দিনের প্রধান সমস্যা নদী ভাঙন রোধে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনায় আমরা এই প্রকল্পের কাজ শুরু করেছি। এর মাধ্যমে নদী ভাঙ্গন হ্রাস হবে বলে তিনি আশাবাদী।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদৌলা জানিয়েছেন, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার উপকুলীয় বাঁধ পূর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (১ম পর্যায়) ৭১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৫ লক্ষ ৫৪ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হবে নদীর তীর সংরক্ষনের জন্য। এছাড়াও নদীর তীরে জিও ব্যাগ স্পেসিং করা হবে বাঁধ সংরক্ষণের জন্য। ২ কিলোমিটার বেড়ী বাঁধ নির্মাণ, প্রতি ১০০ কিলোমিটা পর পর সোলার লাইট স্থাপন, বাঁধের উপর কার্পেটিং রাস্তা র্নিমান করা হবে এই প্রকল্পের আওতায়। উক্ত প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...