চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৮
৩৯৪
গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি
ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলায় ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ব্রয়লারে কর্মরত শ্রমিক মো: আল-আমিন (৩০) নিহত হয়েছেন।এছাড়াও আহত হয়েছেন নিহতের সহধর ভাই ফিরোজ (২৭) ও ব্রয়লার মিল মালিক মনির। শুক্রবার (১৫ নভেম্বর ) ভোর ৫টার দিকে উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ২নম্বর ওয়ার্ডের মেসার্স মুন্নি চালকলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে গেলো তিন দিন আগে ধান সিদ্ধ করার চুল্লি টি তৈরি করা হয়েছে। ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে। মিল মালিক আহত মনিরের স্ত্রী ও স্থানীয়রা জানান, ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লির পাইপ দুর্ঘটনা স্থল থেকে অন্তত ৪-৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে, ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে।
স্থানীয়রা আহতদের চরফ্যাশন সদর হাসপাতালে নিলে তিনজনের মধ্যে আল-আমিন কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে নিহতের ভাই ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনা স্থলজুড়ে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানিয়েছেন, মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে নিজের পরামর্শে তৈরি করিয়েছেন ধান সেদ্ধ করার ব্রয়লারের চুল্লি। যেখানে ছিল না কোন বিজ্ঞানসম্মত ব্যবস্থা। যার কারনেই ঘটেছে এ ভয়াবহ দুর্ঘটনা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার ভোর ৫টায় চালকলে বিস্ফোরণের ঘটনায় শ্রমিক আল আমিন নামের এক জন নিহত হয়েছে এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কারও অবহেলা থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত