অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে অর্ধকোটি টাকার অবৈধ জাল-খুটি ধ্বংস

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০

remove_red_eye

৩৬৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় লালমোহন উপজেলার মেঘনা নদীর ৮ নম্বর চর সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ১০ হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য অন্তত অর্ধকোটি টাকা।

অভিযানকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, তজুমদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আল-আমিন, লালমোহন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন এবং সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...