অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩৬৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নৌ কন্টিনজেন্ট প্রধান মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুর রব, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর।  এছাড়াও, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, তজুমদ্দিন ফায়ার স্টেশন কর্মকর্তা, তজুমদ্দিন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। তিনি চরাঞ্চলে পুলিশ ক্যাম্প স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থানীয়দের ধান-চালসহ অন্যান্য দ্রব্য সামগ্রী না রাখার আহ্বান, উপকারভোগী সঠিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম, উপজেলার বিভিন্ন দপ্তরের লোকবলের অভাব বিষয়ে চিঠি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য ও ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...