অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের আহাম্মদপুরে ছাত্রদলের বিক্ষোভ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৪ রাত ১১:০৫

remove_red_eye

৩৩৬

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপু্র ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও জন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার বিকালে উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হাসান মিঠু ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিকুর নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে চৌমুহনী বাজারে এসে নেতাকর্মীরা জড়ো হয়। পরে চৌমুহনী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাজীরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনী বাজারে এসে জন-সমাবেশে একত্রিত হয় নেতাকর্মীরা।
 
এসময় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।
 
বিক্ষোভ মিছিল শেষে চৌমুহনী বাজারে এসে বক্তব্য রাখেন, আহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হাসান মিঠু। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারও স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের কর্মসূচি প্রতিহতে ছাত্রদল যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজি আছে। তিনি আরও বলেন, কোনোভাবেই আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সফল হতে দেওয়া হবে না।
 
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের নেতা রিয়াজ পালোয়ান, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুজন, সাংগঠনিক সম্পাদক রাজিব, ছাত্রদল নেতা আহাদ, দিহান, শিহাব, রাজ্জাক, শাকিবসহ ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...