বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৯
৩১৭
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। নতুন উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুক।
এছাড়াও বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক মো. সায়েদুর রহমান হিসাবে শপথ নেবেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন।
সরকারের একজন উর্ধতন কর্মকর্তা জাগোনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে দায়িত্বে কিছুটা পরিবর্তন আসছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। এছাড়াও নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
জানা গেছে, রোববার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে। উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর জাগো নিউজকে বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১। নতুন পাঁচজন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২৬ এ।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত