অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে সাবেক ইউপি চেয়ারম্যান আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৪ রাত ১০:১৬

remove_red_eye

৪২৬


কাজী জামাল , দৌলতখান :  ভোলা দৌলতখান উপজেলার  ৪ নং উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ও সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটনকে গ্রেফতার করেছে  থানা পুলিশ । শনিবার  ৯ নভেম্বর  সন্ধ্যা  ৭ ঘটিকায়  উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে  তার মৎস্য খামার থেকে এস আই জসিমসহ   চৌকস পুলিশ টিম সঙ্গীয় ফোর্স  নিয়ে  তাকে আটক করে। তার বিরুদ্ধে ,চাঁদা বাজি, দর্ষন , সন্ত্রাসী , নারী কেলেংকারী ,ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে ।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটনকে তাঁর খামারবাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।