চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৩
৪৩২
শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মায়ের সাথে বাজারে যেতে চাওয়ায় মায়ের সাথে ঝগড়ার পর বকনিতে নুরহাজান বেগম (১৫) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃস্পতিবার (০৭ নভেম্বর) উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুজিব বর্ষের প্রকল্পের ঘরে এঘটনা ঘটে। খবর পেয়ে শশীভ‚ষণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরাতহাল শেষে ময়না তদন্ত ছাড়াই নিহত তরুনীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত তরুনীর বাবা পেশায় একজন শ্রমিক। তিনি ঢাকায় কর্মস্থলে থাকেন। দুই মেয়েকে নিয়ে মা তাছলিমা বেগম একাই আবাসনের ঘরে বসবাস করতেন। সকালে তরুনীর মা ছোট মেয়ে নুরহাজানকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করেন। পরে বড় মেয়েকে সাথে করে তিনি স্থানীয় আটকপাট বাজারে কেনাকাটা করতে যান। নিহত তরুনী একাই ঘরে ছিলেন। প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে তরুনীকে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্ধারা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই তরুনীর বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
তবে প্রতিবেশী ও থানা পুলিশের ধারনা, মায়ের সাথে ঝগড়া ও মায়ের বকনি খেয়ে ওই তরুনী গলায় ফাঁস দিয়েছেন।
শশীভ‚ষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যদের নিয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তরুনীর পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্থান্তার করা হয়েছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত