অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন আনোয়ার পারভেজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৭

remove_red_eye

৪৪৯

বাংলাদেশ শিক্ষক সমিতি নির্বাচন


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  আগামী ১৪/১১/২০২৪ ইং থেকে ২৭/১১/২০২৪ ইং বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ দিন ধরে সমিতিভূক্ত বিদ্যালয়সমূহে গমন পূর্বক সকাল ১০টা হইতে বিকাল ০৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বচনে মনোয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সাধারণ সম্পাদক পদে মনোয়ানপত্র জমা দেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। তিনি উক্ত বিদ্যালয়ে ২৩ বছর কর্মরত আছেন এবং বাংলাদেশে শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখায় দীর্ঘদিন যুগ্ন-সম্পাদকের দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় শিক্ষক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। মাধ্যমিক বিদ্যালয় ভোলা কম্পিউটার শিক্ষক সমিতি এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়ে। ভোলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদকরে দায়িত্ব পালন করে আসছেন ২০০৯ সাল থেকে। তিনি শিক্ষককতার পাশাপাশি একাধারে সাংবাদিকতা চর্চা এবং নাট্যকর্মী হিসেবে কাজ করে আসছেন। ভোলা জেলার ঐতিহ্যবাহী সংগঠন ভোলা থিয়েটারের যুগ্ন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। ভোলা জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব বিভিন্ন প্রযোজনার নাটকে অংশগ্রহনও করেছিলেন বিভিন্ন সময়ে এবং দেশের বিভিন্ন জেলাতে নাট্যোৎসবে অংশগ্রহন করেন।
শিক্ষক নেতা আনোয়ার পারভেজ জানান, তিনি মনোয়ন পত্র জমাদানের প্রথম দিনেই উৎসব মূখর পরিবেশে সকলের দোয়া নিয়ে মনোয়ান পত্র জমা দেন। জেলা সদরের সম্মানিত  প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের ভালোবাসায় তিনি এই নির্বাচনে অংশগ্রহন করেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত নির্বাচনের মনোয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ ০৪ নভেম্বর, প্রত্যাহার ০৫ নভেম্বর।  আগামী ২৯/১১/২০২৪ ইং বিকাল ০৩ টা থেকে সমিতি অফিসে (বাংলা স্কুল মাঠ সংলগ্ন) ভোট গননা চলবে এবং ফলাফল ঘোষণা করা হবে।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...