অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ১১:০৫

remove_red_eye

৪০৫

মোঃ আব্দুর রহমান হেলাল :  ভোলায় ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ভোলায় শিশু- কিশোর ও তরুণদের নামাজে উৎসাহী  ও উদ্বুদ্ধ করতে বাপ্তা ইসলামী ছাত্রকল্যাণ পরিষদের ব্যতিক্রমধর্মী সময় উপযোগী এ  উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় মাওলানা আবদুল গাফফারের সঞ্চালনায় ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়ন ইসলামি ছাত্র কল্যাণ পরিষদ" কর্তৃক বাপ্তা বুড়ির মসজিদে ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। গত ১৮ই আগস্ট থেকে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার প্রতিযোগিতা ঘোষণা করা করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ৬৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি মাওলানা আহমেদ হাচনাইন।
তিনি বলেন, আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক  সমাজ গঠন করতে এখন যারা তরুণ প্রজন্ম তাদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে । আর একমাত্র নামাজই মানুষকে সকল অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। আগামী দিনের সকল কর্মসূচিতে ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে  সর্বাত্মক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সহকারী সেক্রেটারি আবু জাহান কবির। তিনি বলেন, সন্তানকে মাদক, জুয়া সহ সকল অন্যায় থেকে  দূরে রাখতে হলে সকল অভিভাবক  যেন তাদের সন্তানকে নিয়মিত কুরআন শিক্ষা দেন এবং প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের সাথে  আদায় করতে মসজিদে পাঠান এতে আপনাদের সন্তানের নৈতিকতা সুন্দর হবে,আর সৎ ও দায়িত্বজ্ঞান সম্পূর্ণ নাগরিকভাবে দেশ। বাপ্তা ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের এমন আয়োজনকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...