অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:২৫

remove_red_eye

৩৩২

আকবর জুয়েল, লালমোহন থেকে: "সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন'র সভাপতিত্বে এবং সমবায় সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন প্রমূখ।

আলোচনা সভা শেষে লালমোহন উপজেলায় সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ৫৩ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...