অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় নির্যাতিত মা-ছেলে অভিযোগ দিতে গিয়ে পুলিশ ক্যাম্পে মারধরের শিকার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সকাল ০৭:১৫

remove_red_eye

১০১৩

মনপুরা প্রতিনিধি:: ভোলার বিচ্ছিন্ন দূর্গম দ্বীপ উপজেলা মনপুরার বিচ্ছিন্ন কলাতলীর চরে আবাসনের পাশে গাছ লাগানোকে কেন্দ্র করে আবাসনে থাকা একটি পরিবারকে লাঠি-সোঠা দিয়ে বেদড়ক মারধর করে কামাল সহ গ্রুপের অন্যান্য সদস্যরা। এতে মা ও ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনার পর পরই ওই কামালের বিরুদ্ধে ভূক্ত পরিবারের পক্ষে বড় ছেলে শাহীন অভিযোগ দিতে কলাতলীর চরে ক্যাম্প ইনচার্জ এস. আই শাহাদতের কাছে গেলে তিনি ও মারধর করেন বলে অভিযোগ পুলিশের মারধরের শিকার শাহীনের।

শনিবার দুপুর ১২ টায় আইসি সহ কামাল ও গ্রুপের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বরিশাল বিভাগীয় ডিআইজি, ভোলা জেলা পুলিশ সুপার ও মনপুরা থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেনর কাছে লিখিত অভিযোগ করেছেন ভূক্ত পরিবারের পক্ষে পরিবারের কর্তা মিলন সিপাই।

এদিকে, গুরুত্বর আহত মা নিরু বেগম (৪০) ও ছেলে নাহিম (২০) স্থানীয়ভাবে চিকিৎসায় সুস্থ না হওয়ায় গত শুক্রবার বিকালে বিচ্ছিন্ন কলাতলীর চর থেকে ট্রলারযোগে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের মারধরের শিকার শাহীন জানান, আবাসনে ঘরের পাশে গাছ রোপন করি। পরে ঝড়ের দিন বিকালে কামাল, মনজু, নোমানসহ এরা গাছ লাগানোকে কেন্দ্র করে আমার ভাই ও মাকে বেদম মারধর করে। মারধরের অভিযোগ ক্যাম্পে দিতে গেলে ওই কামাল ক্যাম্পে যায়। আমাদের কথা না শুনে ক্যাম্পের ইনচার্জ আইসি এস.আই শাহাদাত হোসেন ওই কামালের কথায় আমাকে লাথি, থাপ্পর দিয়ে ক্যাম্প থেকে বের করে দেয়। তাই আজ (শনিবার) মনপুরা থানায় এসে ক্যাম্পের ইনচার্জ এস.আই শাহাদতের বিরুদ্ধে ওসি, পুলিশ সুপার ও ডিআইজি এর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

হাসপাতালে ভর্তি নিরু বেগম জানান, সিগন্যালের দিন কামাল, মনজু সহ ওরা আমার পোলা নাহিমকে মারতে থাকে। আমি গেলে আমাকে মারধর করে। এতে আমি ও আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলি। একইভাবে বলেন হাসপাতালে ভর্তি থাকা নাহিম।

এই ব্যাপারে কলাতলীর চর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এস.আই শাহাদতের মুঠো ফোনে ( ০১৭১৬৫৮৬৮৯৩) একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কলাতলীর চরে কামাল, মনজু মিলে একটি পরিবারকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। এছাড়াও ক্যাম্পের ইনচার্জ মারধর করার অভিযোগ পেয়েছি। সব ব্যাপারেই উর্ধ্বতন কমাকর্তাকে অবহিত করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...