অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৪০২

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আহাম্মদপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।
 
মিছিল শেষে হাজীরহাট চৌমুহনী বাজারের মূল ফটকে এসে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বের বক্তব্য দেন বৃহত্তম নুরাবাদ ইউনিয়নের বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পন্ডিত। এসময় আরও বক্তব্য রাখেন, আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন মৌলভি।
 
বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনার আমলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
 
এসময় উপস্থিত ছিলেন, আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি'র নেতা সাহেব আলী মিয়া, আব্দুল গনি মিয়া, হাসান মৌলভি সাহেব, সাবেক যুবদল নেতা কবির দালাল, নুর নবী, বাবুল মোল্লা, আবুল হোসেন, আমজাদ হোসেন, রিপন পন্ডিত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর সত্তার গাজী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুজন ও রিয়াজ পালোয়ান প্রমুখ।

 





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...