চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২০ সকাল ০৭:০১
৯০০
চরফ্যাশন প্রতিনিধি:: ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন সকল দূর্যোগ ও মহামারীতে জননেত্রী শেখ হাসিনার অকুতোভয় কর্মীরাই মানুষের পাশে।
তিনি শনিবার ভোলার চরফ্যাসনে করোনা দূর্যোগে চলমান লকডাউনে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর পাশাপাশি এবার ঈদুল ফিতর সামনে রেখে উপজেলার ২১ ইউনিয়নে দরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরণের আনুষ্ঠানিকতায় সকাল ১০টায় চরফ্যাসনে আবদুল্লাহপুর ইউনিয়নে এই কার্যকমের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে সু-শৃংখলভাবে করোনা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও কর্মহীণ মানুষের মাঝে দ্রুত সময়ের মধ্যে দরিদ্র পরিবারে এমপি জ্যাকবের ঈঁদ উপহার হিসেবে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।
এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকার দরিদ্র মানুষের সার্বিক খোঁজখবর নেন।
তিনি বলেন, করোনা বিস্তার ও সংক্রমণরোধে সরকারের স্বাস্থ্য ও সকল নির্দেশনা মেনে মহামারি করোনা ভয়কে মনোবল দিয়ে জয় করতে হবে। সরকার ঘোষিত আইন অমান্য করবেননা, মনে রাখবেন আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিলেও করোনা নামক মরনব্যধীকে ফাঁকি দেয়া যাবেনা।
এরপর দুপুর ১২টায় চরফ্যাসনে ঘূর্ণীঝড় আম্ফানে নিহত এওয়াজপুরের ইয়ানুর বেগম ও চরমানিকার সিদ্দিক ফকিরের পরিবারবর্গকে ২০ হাজার টাকার নগদ অনুদান তুলে দেন এমপি জ্যাকব।
এসময় দুরত্ব বজায় রেখে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসরাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ দেবনাথ, আওয়ামীলীলীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এস এম মোরশেদ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত