বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৭
৬২০
তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কোরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানবন্দরে নামার পর তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্য আলেমরা। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছেন হাফেজ মুয়াজ মাহমুদ।
বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। ওই বাসে করে তাকে তার মাদরাসায় নেওয়া হয়।
বুধবার স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার নেন।
হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।
গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরের পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত