অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

নির্বাচনে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে : সামান্তা শারমিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৫ রাত ০৯:৪৭

remove_red_eye

৫১৭

  ভোলার চরফ্যাসনে জাতীয় নাগরিক পার্টির পথ সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের সাথে সংস্কারের কোন বৈরীতা নেই। সংস্কার এবং নির্বাচন এক সাথে চলতে পারে। এটাই হওয়া উচিত। শনিবার দুপুরে চরফ্যাশনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্ধোবস্ত বাস্তবায়নের লক্ষে এবং নিহত শহীদ ও আহতদের স্মরনে চরফ্যাশনের ফ্যাসন স্কয়ারে পথসভায় সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা চাচ্ছি তিন টা অবৈধ নির্বাচনের পর বাংলাদেশে জনগণ কে আর একটি  প্রশ্ন বিদ্ধ নির্বাচন দিয়ে প্রতারণা করা না হোক।
নতুন যে নির্বাচন টা সামনে আসতে যাচ্ছে, এই নির্বাচন আসলেই  নতুন হোক। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যতো গুলো পক্ষ আছে, যতো গুলো প্রতিষ্ঠান আছে , এই প্রতিষ্ঠান গুলোর পরিবর্তন করতে হবে।সেটার একটা উল্লেখযোগ্য সংস্কার করা প্রয়োজন। সেটা যদি না হয়, তা হলে এই নির্বাচন ও প্রশ্ন বিদ্ধ হতে যাচ্ছে। এই নির্বাচনও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল শুধু হতে যাচ্ছে। কিন্তু গনঅভূথ্যান, বাংলাদেশর ছাত্র জনতার অভূথ্যান শুধুমাত্র একটি দলের পালা বদলের জন্য হয় নি । তিনি আরো বলেন ,আওয়ামী লীগে একটি ফ্যাসিষ্ট ও গণবিরোধী, দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল এবং এদলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিনের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাশন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকালে লালমোহন  উপজেলায় সমাবেশে ও ভোলা সদর উপজেলা ইফতার মাহফিলে  অংশ গ্রহণ করবেন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...