বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯
৬৩০
ঢাকা সফরে এসে ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুলের পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ৪০ মিনিট ব্যাপী তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই কিছু জানাননি।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বাংলাদেশে দুদিনের সফরে এসেছেন।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভলকার তুর্ককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, ভলকার তুর্ক সফরকালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।
তার সফর সূচিতে রয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করা।
তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন তিনি।
তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।
হাইকমিশনার তার মিশন শেষে আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত