অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

পূর্ব ইলিশায় জমিজমা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০৭

remove_red_eye

৩২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় জমিজমা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদের ভোলা জেনারেল হাসপাতালি ভর্তি করা হয়।
পুলিশ ও আহতরা জানান, বুধবার সকাল ১১ টায় পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের নিজেদের দাবি করা জমির দখল নিতে যান সেলিম গ্রæপ। খবর পেয়ে প্রতিপক্ষ মো. রফিক গ্রæপ দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় ক‚পিয়ে মো. সেলিম তার ছেলে সিহাব ও মো. আব্বাসকে গুরুতর জখম করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ দুই গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
 
এদিকে আবু তাহের উকিল গ্রুপের হাদিসুর রহমান বনা আরো জানান, আমাদের চরে একটি চাঁদাবাজ গ্রুপ আছে। ঐ গ্রুপের সদস্য আবুল বসার ও রফিক মাল আজ চরে চাঁদা তুলতে গেলে আমাদের লোকজন প্রতিবাদ করলে তারা আমাদের লোকজনের অন্তত ৬ জনকে কুপিয়ে গুরুতর জখম করে, এতে সেলিম সহ তিন জনের অবস্থা আশংকাজনক বলে কর্ত্তব্যরত ভোলা সদর হাসপাতালের চিকিৎসক আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। 
 
এদিকে রাজাপুর গ্রুপের রফিক মাল জানান ,আমি গতকাল বিকেলে রামদাসপুর এসেছি, বানিয়ার চরে সংঘটিত সংঘর্ষের বিষয়টি আমি মাত্র আপনাদের মাধ্যমে শুনেছি। আমাদের কেউ আহত হবে কিভাবে আমরা তো আজ চরে যাই নি। 
 
আহতদের ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হলেও এখনো পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে  পারেনি বলে জানান স্থানীয়রা।  থমথমে বিরাজ করছে পুরো বানিয়ার চর এলাকা। 
 
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ জানান এখানে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুগ্রুপের মতবিরোধ দির্ঘ দিনের। আজও জমিদখল নিয়েই এ ঘটনা ঘটেছে।   এ পর্যন্ত ৬ জন আহত হবার বিষয়টি নিশ্চিত হয়েছি। তাদের দুজন কে প্রথমে বরিশাল শেবাচিমে রেফার্ড করেছেন চিকিৎসক, পরে আরো একজন কে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জেনেছি । এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি আহতদের চিকিৎসার পরে পক্ষদ্বয় মামলা দায়ের করতে পারেন।  ঘটনার সংবাদ পাওয়ার  সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, দোষীদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিনি আরো জানান এলাকাটি অত্যন্ত দূর্ঘম এলাকা প্রায়  তিন কিলোমিটার পথ পায়ে হেটে যেতে হয় সেক্ষেত্রে একটু সময় লাগে। পুলিশ ঐ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টহল টিম স্বচল রেখেছে

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...