লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১১
৩৬৪
আকবর জুয়েল, লালমোহন থেকে: ভোলার লালমোহন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার রোধে এইচপিভি টিকা পাবে ১৯ হাজার ৬৭৭ জন কিশোরী। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এইচপিভি ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান।
তিনি আরো জানান, লালমোহন উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণির ১৮ হাজার ৮৬২ জন ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী ৮১৫ জন কিশোরী এই এইচপিভি টিকা পাবে। আগামী ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এবং ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই টিকা প্রদান করা হবে। এছাড়া এই সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এইচপিভি টিকাদান করা হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত