লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫
৩১৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সভাপতি সদ্য প্রয়াত রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১:০০ টায় লালমোহন প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক সংগ্রাম লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে ও দৈনিক সংবাদ লালমোহন উপজেলা প্রতিনিধি শাহীন কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল,লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আবদুল হক, লালমোহন থানা ওসি তদন্ত মোঃ মাসুদ আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজীজ শাহীন, প্রেসক্লাব সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা করেন ইত্তেফাক প্রতিনিধি এসবি মিলন, ইনকিলাব জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম ও জনকণ্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের আলোচনায় মরহুম রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন এবং বাংলাদেশের জনগন ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার অবদান তুলে ধরে আগামী দিনে যে কোন অধিকার আদায়ে জেল জুলুম উপেক্ষা করে রুহুল আমীন গাজীর মত সাহসী ভুমিকা রাখার আহবান জানান।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত