অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ব্যতিক্রমী আরবী ভাষায় প্রতিযোগিতা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৪৮

remove_red_eye

৩৮২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আরবী ভাষা ও সাহিত্যের গুরুত্ব নিয়ে ব্যতিক্রমী আরবী ভাষায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার গজারিয়া ইসলামিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসার আয়োজনে দুই দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান বৃহস্পতিার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আরবী ভাষায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আল কোরআনের বিষয়ভিত্তীক জ্ঞান, আল কোরআনের ১১৪ টি সুরার নাম অর্থসহ পাঠ, রাসুল (স.) এর জীবনী, আরবী সাহিত্যের উপর আলোচনা,  উপস্থিত বক্তব্য, ইসলামিক নাটক ও ইসলামিক সংগিত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গজারিয়া ইসলামিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাও. আবু তাইয়্যেব। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের সহকারী অধ্যাপক মাও. মোস্তফা কামাল, মুসলিমিয়া আলিম মাদ্রাসার সুপার মাও. কামাল উদ্দিন জাফরী, হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আবুল কালাম, আরবী প্রভাষক মাও. কামাল উদ্দিন, আঞ্জুরহাট সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাও. মুফিজুর রহমান, গজারিয়া ইসলামিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক একেএম শহিদ উল্যাহ সেলিম। আরবী সহকারী অধ্যাপক মাও. জাকির হোসাইন এর পরিচালনায় এসময় সহযোগিতায় ছিলেন আরবী প্রভাষক মাও. দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষক মাওঃ আলী আজগর। 
প্রতিযোগিতার সমাপনি আলোচনায় অতিথিরা মাদ্রাসা শিক্ষার্থীদের আল কোরআনের ভাষা আরবী ভাষায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার উপর গুরুত্ব দেন এবং সর্বক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার আহবান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...