বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৩৭
২৮৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪১ হাজার টাকা অর্থদÐ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
এছাড়াও অভিযানে জব্দ করা হয় ৯ হাজার পাঁচশত মিটার জাল, বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ এবং দুইটি মাছ ধরা ট্রলার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতিমখানায় বিতরণ করা হয় জব্দকৃত মাছ। ট্রলার দুইটি পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মো. কায়সারুল হক, এসআই মোস্তফা মনিরুলসহ অন্যান্য পুলিশ সদস্য এবং মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত