বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৪
২৩৭
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চুপ ছিলেন ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের পরও বেশ কয়েকদিন নীরব থেকেছেন তিনি।
এতে করে শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে চালানো গণহত্যা ও ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের পক্ষেই সাকিবের অবস্থান ছিল বলে অভিযোগ ওঠে।
সাকিবের এই চুপ থাকার বিষয়টি মেনে নিতে পারেননি তার ভক্তরাসহ ক্রিকেটপ্রেমীরা। সাকিবের বিরুদ্ধে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মায়। এরইমধ্যে তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও হয়।
এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হলো না এ অলরাউন্ডারের। দেশের উদ্দেশ্যে রওনা হলেও তাকে দুবাই থেকেই ফেরত যেতে হয়েছে।
অবশেষে সাকিবের বিষয়টি নিয়ে কথা বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে সাকিবের দেশে ফেরা নিয়ে করা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, ‘সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল। আমি বলেছি উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটা আমার ব্যাপার না। ’
তিনি বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?’
সাকিব কেন বললেন, ‘ভালোবাসুন বা ঘৃণা করুন, আমার সঙ্গে খেলবেন না’
ড. আসিফ বলেন, ‘এছাড়া যে সমস্ত জুয়া, বেটিং উচ্ছৃঙ্খল আচরণ... আমার মনে হয়ে এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। (সাকিবের প্রতি) মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না। ’
সুত্র বাংলা নিউজ
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত