অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

এইচএসসিতে পাশের হারে বরিশাল বোর্ডে ভোলা দ্বিতীয়

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩২২

                       জিপিএ ৫ মেয়েরা এগিয়ে
মোঃ ইয়ামিন : ৮৪.৩৬ শতাংশ পাসের হারে বরিশাল বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভোলা জেলা। ২য় অবস্থান অর্জন করলেও ২০২৩ সালের চেয়ে জেলায় কমেছে পাসে হার। ২০২৩ সালে জেলায় পাসের হার ছিল ৮৪.৫৪। ২০২৩ সালের তুলনায় পাশের হার কমলেও জেলায় এবার বেড়ছে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। জেলায় এ বছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ৪ টি যা গতবার ছিলো ১ টি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের অধীনে ভোলার ৭ উপজেলার ২০ টি কেন্দ্রে  ৫৬ টি  শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার ৯শত ৭৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ৬ হাজার ৬ জন এবং মেয়ে ৪ হাজার ৯শত ৭৩ জন। জেলায় এবছর ৯ হাজার ২শত ৬২ জন পরীক্ষার্থী পাস করেছে। যার মধ্যে ছেলে ৪ হাজার ৮শত ১০ জন এবং মেয়ে ৪ হাজার ৪ শত ৫২ জন। ভোলায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেরা এগিয়ে থাকলে জিপিএ ৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। ভোলায় ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ২শত ৫৯ জন ও মেয়ে ৪শত ৬১ জন। বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলার ১৩৭ টি ৩৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৮৪.৯৫ শতাংশ পাসের হারে বোর্ডে ১ম স্থানে রয়েছে ঝালকাঠি জেলা, ৮৪.৩৬ শতাংশ পাসের হারে ২য় অবস্থানে ভোলা, ৮৩.৯৪ শতাংশ পাসের হারে ৩য় বরিশাল, ৮২.৯৪ শতাংশ পাসের হারে ৪র্থ পিরোজপুর, ৭৯.০২ শতাংশ পাসের হারে ৫ম অবস্থানে বরগুনা এবং ৭৪.৮২ শতাংশ পাসের হার নিয়ে সর্বশেষ ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর পরীক্ষানিন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...