অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.০৯ শতাংশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৭

remove_red_eye

২৭৮

কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৮ দশমিক ৯ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ৭৫৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৭১ হাজার ৩৩২ জন ছাত্র ও ২৯ হাজার ৪২৪ জন ছাত্রী। এই বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এই বোর্ডে ৪ হাজার ৯২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ১ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৩ হাজার ৩৯২ জন ছাত্রী।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ৪৬ হাজার ৪৩৩ জন ছাত্র ও ৩৯ হাজার ১২৫ জন ছাত্রী। এই বোর্ডে ৮৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট বোর্ড ৮৫ দশমিক ৩৯ শতাংশ পাসের হার নিয়ে প্রথম, বরিশাল বোর্ড ৮১ দশমিক ৮৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় ও রাজশাহী বোর্ড ৮১ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লায় ৭১ দশমিক ১৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ ও ময়মনসিংহে ৬৩ দশমিক ২২ শতাংশ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে ৭৭ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (সর্বোচ্চ গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ও ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৭৫.৫৬ শতাংশ।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...