অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে তরুণ দুই সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৪ রাত ০৯:২৯

remove_red_eye

৪০০

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন প্রতিদিনের সংবাদ ও বাংলার কন্ঠের প্রতিনিধি ইসরাফিল নাঈম ও মানবকন্ঠ'র প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার ।
 
বৃহস্পতিবার (১১ অক্টোবর ) সন্ধ্যায় পৌরসভা ৩নং ওয়ার্ড ফরেস্ট অফিস সংলগ্ন চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত দুই তরুণ সাংবাদিক চরফ্যাশনের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
 
আহত সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার বিকালে মেঘনা নদীর তীরে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন কুইন আইল্যান্ড রিসোর্টে প্রাকৃতিক কাশফুল দেখতে আসা আগত দর্শনার্থীদের সংবাদ সংগ্রহ করে মোটরসাইকেল যোগে ফেরার সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ফরেস্ট অফিসের সামনে আসলে হটাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে এসময় তারা সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে কালবেলার প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার ও রূপালী বাংলাদেশের প্রতিনিধি আরিফ হোসেন ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে দু'জনই চরফ্যাশন প্রাইভেট ডায়গনস্টিক এসটিএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করে চরফ্যাশন ও শশীভূষণ প্রেস ক্লাবের সাংবাদিকরা দুঃখ প্রকাশ করেছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...