অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই: দুদু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৪১১

আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান নেই।

রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে জুলাই হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে নাগরিক সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আওয়ামী লীগ শুধু জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তা নয়, ১৫ বছর ধরে তারা অগণিত হত্যাকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের শুরুতে সাড়ে তিন বছরে মর্মান্তিক ইতিহাস আছে। সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি সুতরাং তাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দল বলে ভাবার কোনো কারণ নেই।

দুদু আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, জনগণ যাদের প্রত্যাখ্যান করে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা নিজেদের রক্ষা করতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার হাতে নির্বিচারে অস্ত্র তুলে দিলেও তারা হাসিনাকে রক্ষা করতে পারেনি। ফ্যাসিবাদের দোসররা এখনো আছে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতির জন্য তত ভালো। তবে আগে সংস্কার আনা প্রয়োজন তারপর অন্য সব।

তিনি বলেন, পার্টির পক্ষ থেকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের লড়াই চলবে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে কোনো দল ক্ষমতায় আসে ততক্ষণ। তবে আমাদের দল ও জনগণ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। যে যাই বলুক আগামী দিন বিএনপির দিন, আগামী দিন ধানের শীষের দিন।

জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ সংগঠনের অন্য নেতারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...